পিটারসনের প্রশংসায় ইংল্যান্ড কোচ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
সব বিতর্ককে পেছনে ফেলে খেলোয়াড় হিসাবে কেভিন পিটারসেন‘ বড় উদাহরণ’ সৃষ্টি করেছেন বলে মনে করছেন দলটির সিমিত ওভারের কোচ অ্যাশলে জাইলস। মাত্র এক বছর আগে তত্কালীন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস সম্পর্কে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের কাছে বিতর্কিত ক্ষুদে বার্তা পাঠানোর অভিযোগে স্বল্প সময়ের জন্য ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছিলেন পিটারসেন। এই বিতর্ক আর ইনজুরি সমস্যাকে পেছনে ফেলে অবশ্য এরই মধ্যে নিজেকে দলের অপরিহার্জ অংশ হিসেবে প্রমান করেছেন ‘কেপি’।একই সঙ্গে দলে খেলার কারণে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া পিটারসেন সম্পর্কে খুব ভাল জানেন সাবেক ইংল্যান্ড স্পিনার গাইলস। গাইলস বলেন,‘কিভের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই খুব ভাল। আমি তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে সে একজন। ওপেনার হিসাবে খেলাটাকে সে পছন্দ করে কিনা এমন প্রশ্নের জবাবে গাইলস বলেন, ‘সত্যিকারার্থে আমি তাকে জিজ্ঞাসা করিনি, আমি কেবল তাকে বলেছি সে ওপেন করেছে। পরিস্কারভাবেই সে ওপেনিংটা উপভোগ করে। একজন ওপেনার হিসাবে সে তার সর্ব শেষ তিন ইনিংসে দুটি সেঞ্চুরি এবং ৬০ রান করেছে।’