ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৮
দৈনিক ইত্তেফাকে বিশেষ ক্রোড়পত্র আমার জেলা জামালপুর এর মোড়ক উন্মোচন করেছেন জামালপুরের জেলা প্রশাসক দেলওয়ার হায়দার। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এসএম আব্দুল হালিম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি দেলওয়ার হায়দার, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান সানা মিয়া এই মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জহরলাল দাস, আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি শেলু আকন্দ, দৈনিক সংবাদ প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, ইত্তেফাক উপজেলা সংবাদদাতা শাহজামাল, এম শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।