মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ র্যালি
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
গতকাল বুধবার ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকশ’ শিক্ষার্থী এক আনন্দ র্যালি বের করে। রবিবার বরিশালে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের ফুটবলে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় এ আনন্দ র্যালি বের করা হয়। এক বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বাদ্যবাজনাসহ ট্রফি হাতে ভাণ্ডারিয়া বাজার ঘুরে উপজেলা পরিষদ হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে র্যালি শেষ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুজ্জামান মন্টু, শরীরচর্চা শিক্ষক মোঃ মেহেদি হাচান, শিক্ষক মোঃ মনির হোসেনসহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।