দাগনভূঞায় নিখোঁজ গৃহবধূর খোঁজ মেলেনি

উপজেলার বাতশ্রী গ্রামের মকবুল আহম্মদের মেয়ে ইয়াছমিন আক্তার গত ২৪ দিন ধরে নিখোঁজ। সে গত ৮ আগস্ট রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর ইয়াছমিনকে না পেয়ে দাগনভূঞা থানায় মেয়ের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তার পিতা সন্ধানদাতাকে ০১৭১৩৩৭৩৭৮৩/ ০১৭১৮৪৪৭৪২৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।