নারীর অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ‘নারীদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত ‘উন্মুক্ত সংলাপ’ সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আহসান কবীর, মহিলা ভাইস চেযারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।