মোল্লাহাটে পাচারকৃত ৩৫০ বস্তা চাল উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা খাদ্য গুদাম থেকে অবৈধভাবে পাচারকরা ৫০০ টন চাল ও গমের মধ্যে ৩৫০ বস্তা চাল ও গম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সদর বাজারের বিভিন্ন দোকান থেকে এ চাল উদ্ধার করেন। তিনি জানান, সোমবার ওই কর্মকর্তা গুদামের হিসাব বুঝিয়ে দেয়ার সময় ৫০০ টন চাল ও গম ঘাটতি দেখা দেয়। এরপর থেকে ওই কর্মকর্তা পলাতক রয়েছেন। উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা চাল ও গম উদ্ধার করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।