নেত্রকোনায় ডায়রিয়া ৩ দিনে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা জেলার ইসলামপুর, চকপাড়া, টিক্কাপাড়া, মহেন্দ্রপুর পুকুরিয়া, রূপচন্দ্রপুর ছাড়াও শহরের আশেপাশের এলাকায় ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নেত্রকোনা সদরের রাজেন্দ্রপুর গ্রামের সুফিয়া আক্তার (৮০), আটপাড়া উপজেলার সান্তিউরার সুফিয়া (৭৫), একই এলাকার আশ্রাফ (৪৫) মারা যান। ডায়রিয়ার প্রকপ বাড়ায় হাসপাতালে রোগীদের জায়গা দেয়া যাচ্ছে না। অধিকাংশ রোগীকে বারান্দায় রেখে চিকিত্সা দেয়া হচ্ছে। শহরের ইসলামপুর, চকপাড়া, টিক্কাপাড়া, মহেন্দ্রপুর পুকুরিয়া ছাড়াও শহরের আশেপাশের রুপচন্দ্রপুর এলাকায় ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে এ হাসপাতালে সাড়ে ৫শত রোগীকে চিকিত্সা সেবা দেয়া হয়েছে। অথচ এ হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য রয়েছে মাত্র ১০টি শয্যা।নেত্রকোনা আধুনিক হাসপাতালের আরএমও ডা. নীল উত্পল জানান, গত ৫/৭ বছরে এ হাসপাতালে এতো ডায়রিয়া রোগী চিকিত্সার জন্য আসেনি। জেলার সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন স্বপন জানান, হাসপাতালসহ সারা জেলায় এ রোগের ব্যাপারে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করার নির্দেশ দেয়া হয়েছে।