এফবিসিসিআই’র পরিচালক গোলাম মোস্তফার ইন্তেকাল

ব্যবসায়ী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক গোলাম মোস্তফা তালুকদার (সিআইপি) গতকাল বুধবার বিকালে রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পটুয়াখালী চেম্বারের সাবেক এই সভাপতি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। পটুয়াখালীতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করার কথা রয়েছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ সংগঠনের পরিচালনা পর্ষদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।