হিলি সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
জেলার হাকিমপুর হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে গত সোমবার ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঘোড়াঘাট গ্রামের নূরুজ্জামান (২৮), রাহাত ইসলাম রুবেল (৩০) ও খাদাইল গ্রামের আযম আলী (২৯)। বিজিবি হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশরাফ আলী বলেন, তাদের আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।