তথ্য বিচিত্রা

আবহাওয়া

 সাধারণত ভূমির কাছাকাছি স্থানের তাপমাত্রা যখন শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছায় তখনই তুষারপাত হয়।  অধিকাংশ টর্নেডোতেই বাতাসের ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে থাকে। তবে প্রতি ১০০টি টর্নেডোর মধ্যে একটির ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় এবং সে সময় টর্নেডোটি ঘড়ির কাঁটার মতো করে বাঁ দিক থেকে ডানে ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যায়।  সূর্যের আলো বৃষ্টির আলোর মধ্য দিয়ে প্রতিফলনের কারণে যে রংধনূর সৃষ্টি হয় সেই রংধনু আমাদের চোখে ধরা পড়ার জন্য সূর্যের আলোকে কমপক্ষে ৪২ ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়তে হয়।  আবহাওয়া পর্যবেক্ষণের জন্য প্রথম স্যাটেলাইট টিরোস-১ কক্ষপথে পাঠানো হয় ১৯৬০ সালের ১ এপ্রিল।  একটি হ্যারিকেন ঝড় থেকে দশ মিনিটে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি বিশ্বের সকল পারমাণবিক অস্ত্রের সম্মিলিত শক্তির চাইতেও বেশি।  ১ কিলোমিটার দৈর্ঘ্য, ১ কিলোমিটার প্রস্থ ও এক কিলোমিটার পুরু একটি মেঘের ওজন ১.৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।  প্রতি দশটি বজ্রপাতের মধ্যে নয়টিতেই বজ্রাহতের বেঁচে থাকার সম্ভাবনা থাকে।