‘কৃষ থ্রি’তে আগের নাচের অনুকরণ!
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫২
ঋত্বিক রোশনকে বলিউডে নৃত্যশিল্পীদের মধ্যে সেরা বিবেচনা করা হয়। তার অভিনয়ের চেয়ে নাচের ভক্তের সংখ্যা বহুগুণে বেশি। ঋত্বিক তার প্রথম ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে নাচের নতুন এক মুদ্রা দেখিয়েই লক্ষ লক্ষ হূদয় জয় করেছেন। সেই ঋত্বিক রোশনই তার নতুন ছবিতে পুরোনো নাচের অনুকরণ করছেন! ঋত্বিকের ‘কৃষ থ্রি’-এর ‘রাঘুপতি রাঘব’ গানটি সম্প্রতি ভারতীয় স্যাটেলাইট চ্যানেলে মুক্তি পায়। আর এই গানে দেখা যায়, ঋত্বিক তার আগের নাচকেই আবার তুলে ধরেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে তরুণরা এই নাচের উপর তাদের হতাশার কথাও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় ও কঙ্গনা রানাউত অভিনীত ছবিটি আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে।