পর্দায় মেহরীন ও তার মা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৩
একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো-ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন শিল্পী মেহরীন ও তার মা জিনাত আরা ভুঁইয়া। কোনো টিভি অনুষ্ঠানে মেহরীন ও তার মা একসঙ্গে এবারই প্রথম হাজির হচ্ছেন। মা-মেয়ের নানা মজাদার গল্প উঠে এসেছে অনুষ্ঠানটিতে। শুধু তাই নয়, ছোটবেলার ছবি ফুটেজসহ ছবির পেছনের গল্পও থাকছে। অনুষ্ঠানটি আজ রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।