প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ১৬ হাজার ৭৭০ কোটি টাকা জালিয়াতি শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সোনালী ব্যাংক। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকাশিত উক্ত প্রতিবেদনটি সঠিক নয়। প্রতিবেদনটি ১৭ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির কথা বলা হয়েছে। প্রকৃত পক্ষে ব্যাংকের এ শাখা থেকে ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ পরিমাণ টাকা ঋণ প্রদান করা হয়নি। প্রতিবেদকের বক্তব্য:দুর্নীতি দমন কমিশনের কাছে দেয়া ব্যাংকের তত্কালীন ডিজিএম আলতাফ হোসেন হাওলাদারের লিখিত বক্তব্য ও দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।