নিউইয়র্কে হিউম্যান রাইটস এন্ড পীস কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের (এইচ আর পি বি) ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে আহ্বায়ক, আবুল কাশেম ও অ্যাডভোকেট ফরিদা বেগম শিখাকে যুগ্ম আহ্বায়ক এবং এডভোকেট আব্দুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের জ্যামাইকার একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন এটর্নি অশোক কুমার কর্মকার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট ফরিদা বেগম শিখা প্রমুখ। মনজিল মোরসেদ বলেন, অনেক প্রবাসী বাংলাদেশি বিদেশে নানা সমস্যার মুখে পড়েন। তাদের অধিকার আদায়ে এই সংগঠন কাজ করে যাবে। -প্রেস বিজ্ঞপ্তি