দিনাজপুরে মাদক সেবন ও চুরির অভিযোগে ৩ যুবকের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
দিনাজপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবন ও চুরি করার অভিযোগে ৩ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দিনাজপুর সদর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গত বুধবার শহরের বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১ যুবককে আটক করে। আটক যুবক দক্ষিণ বালুয়াডাঙ্গা মহল্লার সাইফুর রহমানের পুত্র আবুল খালেক (২৪)। অপরদিকে দক্ষিণ বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হারুন (২৫) ও ষষ্ঠিতলা এলাকার বাবলুকে (২০) চুরি করার অভিযোগে পুলিশ আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদারের কাছে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারে ওই ৩ যুবককে উপরোক্ত কারাদণ্ড প্রদান করা হয়। গত বুধবার ৩ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়।