বিভিন্নস্থানে নারীর অগ্রযাত্রায় উন্মুক্ত সংলাপ

নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্নস্থানে নারীর অগ্রযাত্রা বিষয়ক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংবাদদাতাদের খবর। কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের আয়োজনে গত বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গোবিন্দগঞ্জে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নারীর অংশগ্রহণে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। বারহাট্টা (নেত্রকোনা) বারহাট্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংলাপে মূল বিষয় ছিল “আমরা কেমন আছি”। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক আনিছ মাহমুদ। শ্রীপুর (মাগুরা) উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আপনারা আছেন কেমন বিষয়ে উন্মুক্ত সংলাপ। নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচারঅনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংলাপের আয়োজন করে।