ধর্মঘট সফল করতে চৌমুহনীতে শ্রমিক ফেডারেশনের সভা
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
৯ দফা দাবি আদায়ের লক্ষে বাংলদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ২৩ সেপ্টেম্বর থেকে ৭২ ঘন্টা ধর্মঘট সফল করার জন্য বৃহস্পতিবার চৌমুহনীতে অবস্থিত নোয়াখালী জেলা ট্রাক ট্রাঙ্কলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নোয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওছমান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি হাজী শাজাহান, জেলা নেতা শাহ আলম, জাহাঙ্গীর আলম, আবদুছ ছাত্তার, জয়নাল আবেদীন প্রমুখ। শ্রমিক হত্যা, পুলিশের চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি বন্ধ, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা না করাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে জনমত গড়ে তোলার জন্য দেশব্যাপী শ্রমিক ফেডারেশনের সফরের অংশ হিসাবে চৌমুহনীতে এ সভা অনুষ্ঠিত হয়।