ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য ওয়েব সাইটের (univdhaka.edu, admission.univdhaka.edu) মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।