বসুন্ধরার বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, জীবন রক্ষার পাশাপাশি গাছ জীবনকে স্বনির্ভর করে তুলতে পারে। ভবিষ্যতকে সুদৃঢ় করতে পারে। ‘সবুজে সাজাই পৃথিবী’ কর্মসূচির অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট মিল এলাকায় বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বসুন্ধরা গ্রুপের সিএসআরের আওতায় তৃতীয় দফায় আয়োজিত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে ৫শ’ পরিবারের মাঝে প্রায় চার হাজার বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসময় ইমদাদুল হক মিলন বলেন, মানুষের চাপে কমে আসছে বনভূমি। সচেতনতা সৃষ্টির কারণে মানুষ আবার বৃক্ষরোপণে উত্সাহী হয়ে উঠেছে। -প্রেসবিজ্ঞপ্তি