মুসলিম উদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

চুনারুঘাটের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মুসলিম উদ্দিনের আজ ৭ম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। তিনি পাকিস্তান আমলে একবার এবং স্বাধীনতার পর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। হবিগঞ্জ মাছুলিয়ায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খোয়াই নদীর গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখায় তিনি ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদক লাভ করেন। তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার চুনারুঘাটস্থ নিজ বাসভবনে মিলাদ মাহফিল, কোরআনখানি ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।