রংপুরে ছাত্রলীগ নেতার রগ কর্তনের ঘটনায় শিবিরের ২৯ কর্মী আটক

ছাত্রলীগ রংপুর কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ও কলেজপাড়ার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের দু’পায়ের রগ কেটে দেয়াসহ গুরুতর জখম করার ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের ২৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল বৃহসপতিবার পর্যন্ত রংপুর মহানগরীর বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অভিযান চালিয়ে ২৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ জনকে আটক করা হয়।