স্পেনে পার্লামেন্টের ফাটা ছাদের পানিতে অধিবেশন বিলম্বিত!
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
পার্লামেন্ট ভবনের ছাদে ফুটো হওয়ার কারণে অধিবেশন বিলম্বে শুরু করতে হলো! সত্যিই তাই করতে হলো উন্নত দেশ স্পেনের সংসদ সদস্যদের। গত বুধবার এ ঘটনা ঘটে।
সংসদ সদস্যরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক ঘন্টা পর অধিবেশন শুরু করতে হয়। সদস্যরা ভবনের ভেতর গিয়ে দেখেন, ছাদের ফুটো দিয়ে থেকে পানি চুঁইয়ে পড়ছে। রাজধানী মাদ্রিদে অবস্থিত ১৬৩ বছরের পুরানো এই ভবনের এক সহকারি জানান, কেউ হয়তো বিশ্বাস করবে না যে পার্লামেন্ট ভবনের ছাদ থেকে পানি পড়ছে। কিন্তু এটাই সত্যি। খবর জানার পযর কর্মচারীর পানি সংগ্রহের জন্য আসে। পার্লামেন্টের স্পীকার জেসাস পোসেদা জানিয়েছেন, ভবনটির সংস্কারে ছয় মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু আবহাওয়াগত সমস্যার কারণে কাজ শুরু যাচ্ছে না। তিনি জানান, কিছুটা সময় পর অধিবেশন শুরু হয়। -দ্য টেলিগ্রাফ