জমি নিয়ে বিরোধ

গাজীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় নগরীর সারদাগঞ্জ ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদের সাথে গ্রামের সাইদুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার আব্দুল মজিদের বাড়ির পাশেই দু’জনের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে সাইদুর রহমানের ঘুষিতে আব্দুল মজিদ আহত হন। পরে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।