স্কুল জীবনে হারানো আংটি ফিরে পেলেন ৬৫ বছর পর!
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
কোনো কিছু হারিয়ে গেলে পাওয়া খুব কঠিন। যদি সত্যিই জায়গামতো হারায়। কিন্তু আবার এটাও ঠিক যে, কোনো জিনিসের প্রতি সত্যিকারের ভালবাসা থাকলে ৬৫ বছর আগের হারিয়ে যাওয়া আংটিও ফিরে পাওয়া যায়! বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
ওকলাহোমার বাসিন্দা ৮৫ বছর বয়সী লোদেমা ক্লিমেন্ট জানান, তার বয়স যখন বিশ বছর তখন স্কুলের টয়লেটে তার আংটিটি পড়ে যায়। তখন তিনি বিবাহিত ছিলেন। তার প্রথম স্বামী তাকে সেটি দিয়েছিল। আংটিটি হারিয়ে যাওয়ায় তিনি খুব আঘাত পেয়েছিলেন। কিন্তু কখনো কল্পনা করেননি যে তিনি সেই ভালবাসার জিনিসটি ফিরে পাবেন। কিন্তু সমপ্রতি ওই স্কুলের গ্রন্থাগারিক তাকে ফোন করেন এবং জানান টয়লেট পরিষ্কার করতে গিয়ে মেথররা তার আংটিটি খুঁজে পেয়েছে! সঙ্গে সঙ্গেই তিনি স্কুলে ছুটে যান এবং আংটিটি নিয়ে আসেন। আংটিটি খাঁটিটি স্বর্ণের তৈরি বলে জানিয়েছেন ক্লিমেন্ট। আংটিটি তিনি না পরলেও সংগ্রহে রাখবেন বলে জানান তিনি। -ইউপিআই