১৫ সেপ্টেম্বরের মধ্যে মুফতি ওয়াক্কাসের মুক্তি দাবি

ইসলামী দলসমূহের আহ্বায়ক মাওলানা শাহ আহমাদুল্ল¬াহ আশরাফ গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের রিমান্ড বাতিল করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলনে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাকে মুক্তি দেয়া না হলে দেশের মাদরাসা-মসজিদ থেকে যৌথ আন্দোলনের ডাক আসবে। তখন আরেকটি ৫মে’র শাপলা চত্বর সৃষ্টি হতে পারে। সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার দেশব্যাপী খতমে কোরআন ও দোয়া দিবস এবং আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।