চীনের সাংহাইয়ে বৃহস্পতিবার একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। খবর সিএনএ'র।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির সংস্কারের কাজ চলছিল।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সাংহাইয়ের মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/এসআর