দ্বাদশ শ্রেণির সৃজনশীল প্রশ্নোত্তর :রসায়ন

দ্বাদশ শ্রেণির ছাত্রী রাই রসায়ন পরীক্ষাগারে ঢ নামক জৈব যৌগটিকে মৃদু জারণ করে দুই কার্বন বিশিষ্ট যৌগ Y উত্পন্ন করলো; যেখানে ৫৪.৫৪% কার্বন এবং ৯.০৯% হাইড্রোজেন বিদ্যমান। রাই Y কে পুনরায় তীব্র জারণ করে ত উত্পন্ন করলো। পরীক্ষাকরে দেখা গেল X ও Z উভয়ের শেষ প্রান্তে OH গ্রুপ বিদ্যমান তবে NaOH এর সাথে X কোন বিক্রিয়া না করলেও Z বিক্রিয়া করে। গ.উদ্দীপকের Y যৌগের কিটো মূলককে X এর মিথিলিন মূলকে রূপান্তর কোন বিক্রিয়া নামে পরিচিত? বিক্রিয়াসহ ব্যাখ্যা কর। ৩ ঘ.X ও Z উদ্দীপকের ক্ষারের সাথে বিক্রিয়ায় ভিন্নধর্মী আচরনের যৌক্তিক কারণ ব্যাখ্যা কর। ৪ (গ এর পরবর্তী অংশ এবং ঘ-এর উত্তর দেয়া হলো) অর্থাত্ রাই রসায়ন পরীক্ষাগারে যে বিক্রিয়া করেছিল তা নিম্নরূপ- Y (CH3- CHO) যৌগের কিটো মূলক (>C=O) কে X (CH3CH2OH) এর মিথিলিন (-CH2-) মূলকে রূপান্তর ক্লিমেনসেন বিজারণ নামে পরিচিত। বিক্রিয়াটি নিম্নরূপ- বিক্রিয়াটিতে জিংক অ্যামালগাম (Zn. Hg) গাঢ় HCl এর সাথে বিক্রিয়ায় জায়মান হাইড্রোজেন [H] উত্পন্ন করে। Zn.Hg + 2HCl ZnCl2 + Hg + 2[H] এই জায়মান হাইড্রোজেন কিটো মূলক (>C=O) কে মিথিলিন (-CH2-) মূলকে এবং পানিতে রূপান্তর করে। উত্তর ঃ ঘ. উদ্দীপকে সংশ্লিষ্ট বিক্রিয়া- X ও Z হল যথাক্রমে CH3CH2OH এবং CH3- COOH। এখানে উদ্দীপকের ক্ষারটি হল NaOH যা পানিতে পূর্ণমাত্রায় বিযোজিত হয়ে OH- দান করে। এই OH- বিক্রিয়া করে H+এর সাথে। CH3CH2OH এবং CH3- COOH উভয়ের শেষ প্রান্তে OH গ্রুপ বিদ্যমান তবে উপযুক্ত পরিবেশে CH3-COOH H+ দান করে। নিচে CH3- COOH এর অণুরণন কাঠামো দেখানো হল- -COOH এ কিটো মূলক (>C=O) বিদ্যমান। এখানে দেখা যাচ্ছে >C=O মূলকের অক্সিজেন অধিক তড়িত্ ঋণাত্নক হওয়ায় -বন্ধনটিকে নিজের দিকে টেনে নেয় এবং ঋণাত্নক চার্জগ্রস্থ হয় এবং ফলে কার্বন পরমানু ধণাত্নক চার্জগ্রস্থ হয়। এই ধনাত্নক চার্জগ্রস্থ কার্বন পরমানু শেষ প্রান্তের -OH গ্রুপের অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন টেনে নিয়ে নিজে প্রশমিত হয় ঠিকই কিন্তু অক্সিজেন পরমানুকে ধণাত্নক চার্জগ্রস্থ করে। অধিক তড়িত্ ঋণাত্নক অক্সিজেন পরমানুর ধণাত্নক চার্জগ্রস্থ অবস্থা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত হওয়ায় O-H এর মধ্যবর্তী বন্ধন জোড় ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয় এবং CH3-COOH হতে H+ মুক্ত হয়। এই H+ পরবর্তীতে NaOH এর OH- এর সাথে বিক্রিয়া করে। NaOH  Na+ + OH- CH3-COOH  CH3-COO-+ H+ H+ + OH- H2O CH3-COO-+ Na+  CH3-COONa সার্বিক বিক্রিয়াঃ CH3-COOH + NaOH  CH3-COONa + H2O সমগ্র বিক্রিয়াটির শুরু ছিল >C=O মূলকের অক্সিজেন অধিক তড়িত্ ঋণাত্নক হওয়া; অর্থাত্ বিক্রিয়াটির driving force >C=O কিন্তু CH3CH2OH এ ধরণের কোন driving force না থাকায় OH গ্রুপ থাকা সত্বেও H+ দান করতে পারে না। এবং এটি NaOH এর সাথে কোন বিক্রিয়া দেখায় না। এজন্য, X ও Z উভয়ের শেষ প্রান্তে OH গ্রুপ বিদ্যমান থাকলেও NaOH এর সাথে X কোন বিক্রিয়া না করলেও ত বিক্রিয়া করে। আগামী পর্বে চন্দ্রা রানী নাগ বিশ্লেষণ করবেন সৃজনশীলের প্রশ্নস্তর সম্পর্কে প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্নপদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর উদ্দেশ্য অর্জনে শিক্ষার্থী-কেন্দ্রীক শিখন শেখানো পদ্ধতি-কৌশল প্রয়োগে সমস্যা এবং সম্ভাবনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেবেন মোঃ শাহজাহান কন্ট্রোলার অব পাবলিকেশন্স, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, প্রাক্তন শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এনসিটিবি, ফোকাল পয়েন্ট, UNICEF, NCTB