গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

রেকর্ড বইয়ের পাতায় নিজের কীর্তি দিয়ে জায়গা করে নেওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। আর এমনই এক স্বপ্ন নিয়ে চারচাকার কোনো একটা কিছু উদ্ভাবন করে রেকর্ড গড়তে চেয়েছিলেন সৌখিন গাড়ি নির্মাতা ও আমেরিকার অধিবাসী অস্টিন কুলসন। তার সেই চেষ্টা বৃথা যায়নি। আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে যাওয়া গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৪ সালের সংস্করণে কুলসনের স্থান হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট আরোহণযোগ্য গাড়ির মালিক হিসেবে। টেক্সাসের রেজিস্ট্রেশন পাওয়া এবং সড়কে চলাচলক্ষম বিশ্বের ক্ষুদ্রতম এই গাড়িটির উচ্চতা মাত্র ২৫ ইঞ্চি বা ৬৩.৫ সেন্টিমিটার। অন্যদিকে দৈর্ঘ্য প্রস্থে গাড়িটির আকার হলো ৪ ফুট ১.৭৫ ইঞ্চি (১২৬.৪৭ সেমি) ও ২ ফুট ১.৭৫ ইঞ্চি (৬৫.৪১ সেন্টিমিটার)।