জগন্নাথপুরের ব্রিজ ২১ বছর পরিত্যক্ত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৭
জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকার বৈঠাখালী খালের পাশে নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণের ২১ বছর পেরিয়ে গেলেও এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সড়কবিহীন এ ব্রিজটি দেখে অনেকেই সরকারের অর্থ অপচয়ের সমালোচনা করছেন।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মইনুদ্দিন জানান, ২১ বছর পূর্বে তত্কালীন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ হিরন মিয়ার সময়ে এ ব্রিজটি নির্মিত হয়। পশ্চিম ও পূর্ব ভবানীপুর গ্রামের লোকজন নলুয়ার হাওরে জমি-জমা চাষাবাদের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণের দাবি জানালে এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে সড়ক নির্মাণের পূর্বেই খালের উপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। পরে গ্রামের লোকজন হাওরে যাতায়াতের জন্য অন্যপাশে সড়ক নির্মাণ করায় এ ব্রিজটি আর কাজে আসেনি। তখন থেকেই ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।