শিবগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকায় গত শুক্রবার সকালে বিষপান করে নূর মোহাম্মদ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রী লায়লা পরকীয়া করার সময় নূর মোহাম্মদ দেখে ফেলেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লায়লা তার স্বামীকে মারধর করেন। ইতিমধ্যে স্বামীর কাছ থেকে জোরপূর্বক জমি-জমা নিজের নামে লিখে নেন।
পরে শুক্রবার ভোরে নূর মোহাম্মদ বিষপান করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ওসি ফিরোজ খান জানান, বিষপানে নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।