প্রধানমন্ত্রী পুলিশের এনসিসিওএম ভবন উদ্বোধন করবেন কাল

সাড়ে ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশনস মনিটরিং (এনসিসিওএম) ভবন আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। পুলিশ সদর দফতরে প্রস্তাবিত ২২ তলা ভবনের মধ্যে ৭ তলা পর্যন্ত নির্মিত এ ভবনটিতে পুলিশের কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল ব্যবস্থাপনা, বিভিন্ন পুলিশ ইউনিটের অপারেশনস মনিটরিং, অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য ব্যাংক (ডাটাবেইজ) ও তথ্য কেন্দ্র (ডাটা সেন্টার) স্থাপন করা হয়েছে। পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, ২০০৯ সালে এ ভবনটি নির্মাণ কাজ শুরু হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকার এই ভবনটি নির্মাণে অর্থায়ন করে।