অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ‘খ’ তফসিল বাতিল দাবি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছাড়া সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর জন্য ৭২’এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের জটিলতা ও কারসাজি দূর করে দ্রুত বাস্তবায়নের’ দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা অ্যাড. মন্টু ঘোষ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের সম্পত্তি জবর দখল করার জন্য ১৯৬৫ সালে জারি করা হয় শত্রু সম্পত্তি আইন। স্বাধীনতা-উত্তরকালে একই উদ্দেশে ভিন্ন নামে এই আইনটি অব্যাহত রাখা হয়। বক্তারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ‘খ’ তফসিল বাতিলের দাবি জানান।