কুড়িগ্রামে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
ফলাফল পুনর্মূল্যায়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনে নির্ধারিত গ্রেড পয়েন্ট বাতিলসহ ৫ দফা দাবিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কামরুন নাহার, মৌসুমী রহমান বুবলী, মোখলেছুর রহমান, সাম্য রাইয়ান, আতিকুর রহমান আতিক, গৌতম কুমার প্রমুখ।