সাতকানিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
সাতকানিয়ার রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স গতকাল শুক্রবার মরহুম পীর শাহ আবদুল জব্বার (রঃ) স্মৃতি বৃত্তি প্রদান করেছে। চট্টগ্রাম বিভাগের ১১২ টি স্কুল ও মাদ্রাসার ১৮৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে সভাপত্বি করেন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলী হোসেন, প্রধান অতিথি ছিলেন চবির ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. আহসান সাইয়েদ।
উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো.আজিম শরীফ, চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা এ কে মাহামুদুল হক, অধ্যক্ষ মাওলানা মোস্তফিজুর রহমান, মাওলানা কাজী নাছির উদ্দিন, মাওলানা আবদুল খালেক, মো. শাহাজাহান মাওলানা নুরুল আলম ফারুকী, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ও গোলাম ফারুক ডলার। ৩য় অধিবেশনে সভাপতি ছিলেন বায়তুশ শরফ এর পীর সাহেব বাহারুল উলুম শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃ জিঃ আঃ)।