ফেনীতে পেশাজীবীদের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
বাংলাদেশ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষে গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডস্থ দোয়েল চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা আইডিইটির সভাপতি ও সংগ্রাম পরিষদের সদস্য আবুল খায়ের ভিপি। পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফা, সদস্য সচিব শিক্ষক মাঈন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম, মোঃ আবদুল আজিজ ভূইয়া, আরিফ জাহান, রাজিব, মোঃ ইসমাইল, আরমান, হান্নান, লিখন, পলাশ প্রমুখ।