আমান হত্যা মামলা

সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার, পরে জামিনে মুক্ত

সাতক্ষীরা জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমানউল্লাহ আমান হত্যা মামলায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুস সাত্তারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে গ্রেফতার হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে বাঁকাল ব্রীজ এলাকা থেকে এডভোকেট আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সাত্তারের পক্ষে সাতক্ষীরার আদালতপাড়ার সকল আইনজীবী চীফ জুডিশিয়াল বিচারক শহিদুল ইসলামের আদালতে তার জামিন আবেদন জানালে তিনি তার জামিন মঞ্জুর করেন।