বকশীগঞ্জ আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ পদত্যাগ করেছেন। শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার রাতে তিনি পদত্যাগ করেন। দলীয়সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সাদা ১১ সেপ্টেম্বর এক সাংগঠনিক সভায় মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে যুবলীগ নেতা লিয়াকত হোসেন লাজুর নাম ঘোষণা করেন। এই খবর জানতে পেরে নূর মোহাম্মদ দলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং ঢাকা থেকে একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।