সমুদ্র বিজ্ঞানী ড. মোহাম্মদ জাফরের ইন্তেকাল
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয় সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক, শহীদ আব্দুর রব হলের সাবেক প্রভোস্ট ও উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাফর (৫৩) আর নেই। নগরীর এক হাসপাতালে গতকাল শুক্রবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৬ ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে গতকাল বাদ জুমা প্রথম জানাজা এবং বাদ আছর নগরীর অক্সিজেন মোড়ে বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রো-ভিসি অধ্যাপক ড. আবু বক্বর মোহাম্মদ রফিক গভীর শোক প্রকাশ করেছেন।