শেরে বাংলা যুব সংসদের কমিটি গঠিত
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
শেরেবাংলা যুব সংসদের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর ওয়ারি সংগঠনের নিজস্ব কার্যালয়ে গত মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির জেষ্ঠ্য সদস্য হাজী মো. মুন মিয়া এক সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী মো. শাহ আলমকে সভাপতি ও মো. জামান মল্লিককে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি ফজর আলী, মনির হোসেন, আমজাদ আলী, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন জজ, আব্দুস সালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন কাল্লু, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি