২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ বিজ্ঞান
জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মাসকট ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৯
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য যোগ্যতাভিত্তিক প্রশ্ন আলোচনা করা হলো। মনে রাখবে, পাঠ্যবইটি ভালোভাবে বুঝে পড়লেই তোমরা সহজে উত্তর দিতে পারবে।
প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যা প্রশ্নপত্রে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এই শিরোনামে।
নিচে নেপ প্রণীত ১ নম্বর প্রশ্ন ও সঠিক উত্তর (নমুনা হিসাবে ৪০টির মধ্যে ১৫টি) দেয়া হলো।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১। কোন যানবাহনটি বায়ু দূষিত করে?
ক. মোটরগাড়ি খ. রিকশা
গ. বাইসাইকেল ঘ. গরুর গাড়ি
২। কোনটি জীবের শরীরে শক্তি উত্পাদনে প্রধান ভূমিকা রাখে?
ক. মাছ খ. ভাত গ. মাংস ঘ. মিষ্টি কুমড়া
৩। পানি ও বায়ু কোন ধরনের পদার্থ?
ক. স্বচ্ছ পদার্থ খ. ঈষত্ স্বচ্ছ
গ. অস্বচ্ছ পদার্থ ঘ. স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থ
৪। বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়োকে আলাদা করবে?
ক. লোহার দণ্ড খ. দস্তার দণ্ড
গ. কপার দণ্ড ঘ. চুম্বক দণ্ড
৫। পৃথিবীর প্রকৃত আকার কেমন?
ক. গ্লোব আকৃতির খ. সিলিন্ডারের মতো
গ. বলের মতো ঘ. ডিম্বাকৃতির
৬। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক. ফল ও সবজি খ. দুধ ও মাখন
গ. রুটি ও ভাত ঘ. মাছ ও মাংস
৭। নিচের কোন সারির দুটি উদ্ভিদে ফুল হয় না?
ক. আম, জাম খ. কলা
গ. শৈবাল, ছত্রাক ঘ. সাইকাস, পাইনাস
৮। নিচের কোন মাধ্যমটি এক প্রান্ত হতে অন্য প্রান্তে দ্রুত তথ্য বা সংবাদ প্রেরণ করতে ব্যবহার করা হয়
ক. ক্যামেরা খ. ইন্টারনেট
গ. ডিস এন্টেনা ঘ. রিমোট কন্ট্রোল
৯। অনেক তথ্য অল্প জায়গাতে এবং সহজে বহন করার জন্য তুমি নিচের কোন যন্ত্রটি ব্যবহার করবে?
ক. পেনড্রাইভ খ. সিডি
গ. ভিসিডি ঘ. ল্যাপটপ
১০। নিচের কোনটি কৃষি ক্ষেত্রের প্রযুক্তি?
ক. কম্পিউটার খ. পাওয়ার টিলার
গ. এক্স-রে মেশিন ঘ. ফ্যাক্স
১১। কোনটি প্রযুক্তির দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. কৃষি
গ. যাতায়াত ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
১২। তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রং এর নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক. সবুজ খ. লাল গ. নীল ঘ. আকাশী
১৩। নিচের কোন লক্ষণটি দেখে তুমি বুঝবে একজন লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে?
ক. ক্ষুধা লাগা খ. ঘাম হওয়া
গ. নাক দিয়ে পানি ঝরা ঘ. চুলকানি হওয়া
১৪। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. পানি খ.বায়ু
গ. প্রাকৃতিক গ্যাস ঘ.সৌরশক্তি
১৫। নিচের কোন প্রাণীটি কম পানি খেয়ে বাঁচতে পারে?
ক. সাদা ভালুক খ. জেবরা
গ. উট ঘ. ভেড়াা
সঠিক উত্তর: ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ