আজকের রাশিফল
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৩
আজ ৩১ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ জেলকদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬ । শুভবার বুধবার ও শুক্রবার। শুভরত্ন :পান্না ও হীরক।
প্রকৃতিগতভাবে আপনি: সুন্দরের পূজারী। সৃজনশীলতা ও রোমান্টিকতা গভীরভাবে আপনাকে প্রভাবিত করে। আপনি বিনয়ী, লাজুক, মিশুক সামাজিক। প্রেম ও মমতার বন্ধন সহজেই আপনাকে বেঁধে ফেলে। আপনি আবার অস্থিরচিত্ত। সহজেই অনেক কিছু বুঝতে পারেন। ভ্রমণ ও ঘরের বাইরের জীবনের প্রতি আকর্ষণ রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা আনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, আগাথা ক্রিষ্টি, ঔপন্যাসিক ক্লদি ম্যাকি, অজয় বিশ্বাস, অভিনেতা অলিভার স্টোন, পদার্থ বিজ্ঞানী মেরী গিনম্যান। ক্রিকেটার আবদুল কাদির।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুগম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অপ্রত্যাশিত বদলির সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনে আগ্রহীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো ব্যাপারে অতিরিক্ত উত্সাহ না দেখালেই ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ববসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়িক ব্যাপারে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক ভালো যাবে। পুরোনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই উত্তম। সেবামূলক কাজে সতর্কতা অবলম্বন করুন। বিরোধীপক্ষ তত্পর থাকবে। সকল ব্যাপারেই সতর্ক থাকার চেষ্টা করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করা যায়। আশানুরূপ অর্থ নাও আসতে পারে। মন ভালো থাকবে না। ক্রিড়াবিদদের জন্য দিনটি শুভ। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। অসম প্রতিযোগিতায় সতর্ক সিদ্ধান্ত নিন। হঠাত্ উত্তেজিত হয়ে উঠতে পারে না। নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কানো আইনী ঝামেলায় জড়াবার আশঙ্কা আছে। প্রয়োজনে কোনো আপনজনের সহযোগিতা পাবেন। সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের সমস্যা নিজেই সমাধানের চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রাপ্তি যোগ আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মিডিয়াকর্মীদের দায়িত্ব সচেতন থাকতে হবে। অন্যথায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্যও দিনটি শুভ। আর্থিকদিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। শিল্পী সাহিত্যিকদের সুনাম বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো কাজে হাত দেয়ার আগে নিজের সমর্থের কথা ভাবুন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। তবে পারবেন কি পারবেন না এ ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। নিজের লক্ষ্য ও কর্তব্য সম্পর্কে সতর্ক থেকে কাজ করুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ নয়।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিকদিক ভালো যাবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।