ডি-লিংক রাউটার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৫
কম্পিউটার সোর্স বাজারে এনেছে ডি-লিংক ব্র্যান্ডের দুইটি নতুন মডেলের পকেট রাউটার। কম্প্যাক্ট ডিজাইনের ডি-লিংক ডিআইআর-৫০৫ ও ৫০৬ মডেলের রাউটার দিয়ে সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করা যায় এবং সব ধরনের মোবাইল ডিভাইসে ফাইল শেয়ার করা যায়। থ্রিজি পকেট ক্লাউড রাউটারগুলোতে রয়েছে ১০/১০০ ইথারনেট পোর্ট, যা ওয়াই-ফাই হটস্পট বা ডাব্লিউ ল্যান সংযোগে আটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজ করে। রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০৫ মডেলের মূল্য ৩,০০০ টাকা এবং ৫০৬ মডেলের মূল্য ৫,০০০ টাকা। ফোন :০১৯৩৯৯১৯৫৮৯।