জোকস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৫
++ বাজার করে ফিরছিলেন শ্যামল, পথে প্রতিবেশী হিরণের সঙ্গে দেখা।
শ্যামল :বুঝলেন ভাই, এ দেশে আর থাকা যাবে না। মানুষ এত অসত্, তরকারিওয়ালা আমাকে একটা জাল ১০০ টাকার নোট গছিয়ে দিয়েছে।
হিরণ :কই কই নোটটা একবার দেখিতো!
শ্যামল :আরে সেই নোট কি এখন আর আমার কাছে আছে? সেটা তো আমি একটা মুদির দোকানে চালিয়ে দিয়ে এলাম।
++ মেয়ের বাবা :বেয়াই সাহেব আপনি তো বলেছিলেন আপনার ছেলে স্বর্ণের খাটে ঘুমায় কিন্তু এটা তো দেখছি কাঠের?
ছেলের বাবা :ঠিকই দেখছেন। এটা আমার বড় মেয়ে স্বর্ণের খাট। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় এই খাটে আমার ছেলেই ঘুমায়।
++ ভিক্ষুক :স্যার, দয়া করে আমাকে দুইটা টাকা দেন।
পথচারী :নেই।
ভিক্ষুক :তাইলে অন্তত একটা টাকা দেন।
পথচারী :বললাম তো নেই।
ভিক্ষুক :তাইলে এক কাজ করেন। দেরি না কইরা আপনিও আমার সাথে নাইমা পড়েন।
++ দুই বন্ধু আড্ডায় বসে একে অন্যকে নানা রকম প্রশ্ন করছে। এক সময় রাসেল বলল, আচ্ছা দোস্ত, তুই খালি পেটে কয়টা রুটি খেতে পারবি?
মতিন বলল, চারটা তো পারবই।
রাসেল হেসে বলল, হলো না। কারণ, প্রথম রুটিটা খাওয়ার পর তোমার পেট তো আর খালি থাকল না। সুতরাং উত্তর হবে একটা।
মতিন কুইজটা শুনে খুব মজা পেল। রাতে বাড়ি ফিরে বউকে মজা দেয়ার জন্য সে একইভাবে ধাঁধাটা ধরল, আচ্ছা বউ, তুমি খালি পেটে কয়টা রুটি খেতে পারবে?
বউ বলল, তিনটা। মতিন মনে মনে ভাবল, ধ্যাত ধাঁধার মজাটা হলো না। চারটা বললে হতো।