অন্য ভূগোল
ঋত্বিকের সংসারে বিচ্ছেদের সুর
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
দীর্ঘদিন ধরই শোনা যাচ্ছিল বলিউড অভিনেতা ঋত্বিক-সুজানের মধ্যে মানসিক দ্বন্দ্ব চলছে। কিছুদিন আগে শ্বশুর রাকেশ রোশনের জন্মদিনের পার্টিতে মা ও ভাই-বোনদের সঙ্গে আসেন সুজানে। তাদের সঙ্গে আবার চলেও যান খুব দ্রুত। সেখান থেকেই জল ঘোলা হচ্ছিল প্রকটভাবে। জানা যায়, এরপরের সপ্তাহ থেকেই নাকি নিজের বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন সুজানে। তবে এই সংসারে বিচ্ছেদের সুর দেখা দিলেও ঋত্বিক জানিয়েছেন, তাদের দাম্পত্যজীবনে কখনোই বিচ্ছেদের মতো ঘটনা ঘটবে না।