তিনটি কোর্সে ডি গ্রেড পেলে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ

সার্বিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রমোশনে রেগুলেশন সংশোধন করেছে। সংশোধিত রেগুলেশনে প্রথমবর্ষে কমপক্ষে তিনটি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড পেলেই দ্বিতীয় বর্ষে উঠতে পারবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিএ,বিএসএস ও বিবিএস-এর ক্ষেত্রে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড, ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে ৫০ শতাংশ কোর্সে অর্থাত্ ন্যূনতম ৩টি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড, ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য ৫০ শতাংশ কোর্সে অর্থাত্ ন্যূনতম ৪টি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড পেতে হবে। বিএসসি: ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড, ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড, ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে।