যৌন হয়রানির প্রতিবাদকারীর রগ কর্তন
দশমিনায় আহত যুবকের মৃত্যু
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৮
জেলার দশমিনায় যৌন হয়রানির প্রতিবাদ করায় রগ কেটে ফেলা যুবক মো. কবির গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে গত ১১ আগস্ট বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমানের ভাতিজা নোমান-ঝুমান ২ ভাইসহ প্রায় ২৩-২৪ জন সন্ত্রাসী যৌন হয়রানির প্রতিবাদকারী নূরুল ইসলাম খানের ছেলে মো. কবিরের ঘাড়ের রগ কেটে ফেলে। চিকিত্সাধীন অবস্থায় ১ মাস পর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।