শরণখোলায় জামায়াত শিবিরের ৪০ নেতা-কর্মী গ্রেফতার

নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনোর অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সরোয়ার হোসেন বাদল ও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী শামীম হাসান, উপজেলা ছাত্র শিবিরের বেলাল হোসাইনসহ ৪০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের জামায়াতের আমির মওলানা রফিকুল ইসলাম কবীরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে জেলা ছাত্র শিবির বলছে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগ দিতে ছাত্র শিবিরের জেলা শাখার সেক্রেটারী শামীম হাসান শুক্রবার বিকেলে রাজৈর গ্রামে যান। পুলিশ ছাত্র শিবিরের ওই কর্মসূচি বানচাল করতে মিথ্যা নাশকতার অভিযোগ এনে তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।