গফরগাঁও এমপিকে গুলি করে হত্যার হুমকি

সারাদেশে ‘পিস্তল এমপি’ হিসেবে পরিচিত ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সরকার দলীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার বিকালে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের ০১৭২১-৯৮৮৯২১ নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় এমপি গিয়াসের ব্যক্তিগত সহকারী একেএম খাইরুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় জিডি করেছেন। ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদ জানান, শুক্রবার বিকালে উপজেলার গয়েশপুর বাজারে বটতলা এলাকায় গণসংযোগ শেষে গফরগাঁও ফেরার পথে তাকে এই নাম্বার থেকে হুমকি দিয়ে বলা হয় সে যদি গফরগাঁও আসে তাকে গুলি করে হত্যা করা হবে। হুমকিদাতা নিজেকে উপজেলা আওয়ামী লীগ নেতার চাচাত ভাই হিসেবে পরিচয় দেয়। ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।