ঠাকুরগাঁওয়ে চিকিত্সকের উপর অ্যাসিড নিক্ষেপ

ঠাকুরগাঁওয়ে এক ডেন্টাল চিকিত্সকের উপর এসিড নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাতে গড়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের ডেন্টাল চিকিত্সক মোস্তাফিজুল রহমান লিটন শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুবৃর্ত্ত তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। মোস্তাফিজুর রহমান লিটন সদর উপজেলা ভুল্লী গোগুলা ডাঙ্গী এলাকার কুদ্দুসের ছেলে। এডিস দগ্ধ মোস্তাফিজুর রহমান লিটন জানান, দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে কিছুদিন ধরে বিরোধ চলছিল। তারা এ ঘটনা ঘটিয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, এ ঘটনায় অ্যাসিড আইনে একটি মামলা দায়ের হয়েছে।