গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

মজিদা বেগম বালিকা বিদ্যালয় রানার আপ

স্কুল মাদরাসার ৪২তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার খুলনা জেলা স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মেয়েদের ফুটবলে খুলনা ইকবালনগর বালিকা বিদ্যালয়ের কাছে ৩-০ গোলে হেরে রানার আপ ট্রফি অর্জন করে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল বিভাগের শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড.বিমল কৃষ্ণ মজুমদার’র নিকট থেকে আনার আপ ট্রফি গ্রহণ শেষে ওই বিদ্যালয়ের শিক্ষক পরিচালনা পর্ষদের সাথে খেলোয়াড়রা বাধ ভাঙা উচ্ছ্বাসের পর এক ফটোসেশনে মিলিত হন। প্রসঙ্গত: এ বিদ্যালয়ের খেলোয়াড়রা বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের পর গত বৃহস্পতিবার খুলনায় রানার আপ ট্রফি অর্জন করেন।